আটা বা ময়দা প্রতিটি বাড়িতেই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। বিশেষ করে
যেসব বাড়িতে সকালে রুটি বা পরোটা নাশতা হিসেবে থাকে। তাই আটা বা ময়দা
একবারে অনেকগুলো কিনে কৌটায় সংরক্ষণ করা হয়। কিন্তু বর্ষাকালের
স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই রেখে দেয়া আটা-ময়দা খুব সহজেই নষ্ট বা দুর্গন্ধ
হয়ে যায়। তাহলে কী করবেন? জেনে নিন সমস্যা থেকে মুক্তি পাবার উপায়টি।
যে কৌটা বা পাত্রে আটা বা ময়দা সংরক্ষণ করবেন, তাতে কয়েকটা শুকনো তেজপাতা রেখে দিন। তাহলে সহজে দুর্গন্ধও হবে না, আবার নষ্টও হবে না!

0 comments :