Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.

Monday, June 30, 2014

মন ভালো রাখার উ্রপায়

Unknown     12:52 PM   No comments

ইচ্ছে করে কি কারোর মন খারাপ হয়? মন ভাল থাকলেও হয়তো হুট করেই এমন কিছু ঘটে যাতে সব হাসি গিয়ে জমা হয় এক কোণায় আর হৃদয়টা জুড়ে জমে ওঠে অবসাদ। কিন্তু তাই বলে মনে দুঃখ জমিয়ে রেখে কী লাভ? বরং শরীর আপনারই খারাপ হবে। মন খারাপ থাকলে কাজেও অগ্রগতি হবেনা, ক্রমশ বাড়তে থাকবে হতাশা ও কষ্ট। সব কাজেই আসবে ব্যর্থতা। আজ তাই রইল মন ভাল রাখার পাঁচটি সহজ টিপস।

হাসুন চেষ্টা করে হলেও
সবচেয়ে কার্যকারী ওষুধ হিসেবে পরিচিত হাসি। শত মন খারাপেও একচিলতে হাসি আপনার সব দুঃখ কমিয়ে দিতে পারে। গবেষকেরা বলছেন শুধু মন নয়, শরীরকে সুস্থ রাখতেই সাহায্য করে। এছাড়াও এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, কলেস্টেরল কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
নিয়মিত শরীরচর্চা করুন
শরীরচর্চাও আপনার মন ভাল রাখতে পারে৷ শরীরচর্চার ফলে এন্ডরফিন নামক হরমোন নির্গত হয় যা মন ভাল রাখতে সাহায্য করে। এছাড়াও গবেষণায় দেখা গেছে এটি উদ্বেগ ও মানসিক অবসাদ কমাতে সাহায্য করে।
সকালে কয়েক মিনিট রোদে বা জানলায় ধারে গিয়ে দাঁড়াতে পারেন। এরফলে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে। সূর্যালোক কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা নয় আপনার মানসিক স্থিতিকেও সুস্থ রাখবে।
গান শুনুন
হঠাৎ কোন কারণে মন খারাপ হলে গান শুনুন। এটি আমাদের হাসতে ও নাচতে যেমন সাহায্য করে আবার কাঁদায়ও। পছন্দের কোন ধামাকাদার গান শুনলে সেকেন্ডের মধ্যে আপনার মন ভাল হয়ে যাবে। যদিও গবেষণায় দেখা গেছে, গান মন ভাল রাখার পাশাপাশি মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যা দূর করতে পারে।
পুরনো সুখ স্মৃতি নেড়েচেড়ে দেখুন
মন খারাপ হলে একটা কাজ করতেই পারে। পুরোনো ছবিগুলো নেড়েচেড়ে দেখুন। এটি খুব তাড়াতাড়ি আপনার মন ভাল করে দেবে। পুরোনো ছবির পেছনের গল্প যখন আপনার মনে পড়বে দেখবেন দুঃখ কোথায় পালিয়েছে।
ছোট্ট ট্রিক
এছাড়াও পছন্দের কোন ছবি ফেসবুকে পোস্ট করতে পারেন বা কম্পিউটারের স্ক্রিনসেভারে সেফ করতে পারেন। এতে আপনার মনে নতুন উদ্দীপনা তৈরি হবে তাই রিফ্রেশ মাইন্ডে সব কাজ করতে পারবেন।

,

Unknown


Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Ut odio. Nam sed est. Nam a risus et est iaculis adipiscing. Vestibulum ante ipsum faucibus luctus et ultrices.
View all posts by Naveed →

0 comments :

Business

business

Blogroll New

Text Widget

Recent news

About Us